২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল সার্ভিস’

বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে এই সার্ভিস চালু থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 10:59 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল সার্ভিস’ চালু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ শাটল সার্ভিস উদ্বোধন করেন।

বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে এই সার্ভিস চালু থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক বলেছে, এর ফলে বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীরা সুবিধা পাবেন।