১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমন সাফল্য অব্যাহত থাকুক, ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী

দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 01:51 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই অভিনন্দনের কথা জানানো হয়েছে। 

বুধবার সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে টাইগাররা। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এল বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট; আর ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে ভারত।

এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রী ক্রিকেটারদে অভিন্দন জানিয়ে বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।”

দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

পাকিস্তানকে পিষ্ট করে আরেকটি স্মরণীয় সিরিজ জয়