২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

স্ত্রী-সন্তানসহ শেখ হাসিনার একান্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 04:48 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী ও দুই সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আাদলত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দেশ ছাড়তে নিষেধাজ্ঞা পাওয়া জাহাঙ্গীর আলমের স্ত্রী ও দুই ছেলে হলেন-মোসাম্মৎ মোমেনা বেগম, মুহতাসিম আলম ও মুনতাসিম আলম।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক রাকিবুল হায়াত জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী এবং দুই ছেলে  দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, “সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে এবং বিদেশে ১৫ হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।

“দুদক জানতে পেরেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কাজ বিঘ্নিক হবে।  এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।