১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোনে ছুটি আরও দুদিন

প্রতিষ্ঠানটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন প্রাণ গেছে, যাদের বেশিরভাগই শিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 06:46 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার পর থেকে বন্ধ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রোববার থেকে শিক্ষা কার্যক্রম চলার কথা থাকলেও সেটি হচ্ছে না।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে রোববার ও সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি কবে খুলবে সে ব্যাপারে সোমবারই সিদ্ধান্ত জানানো হবে।

গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় শিক্ষা মাইলস্টোনের একটি ভবনের গেইটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের প্রায় সবাই শিশু।

মর্মান্তিক এ ঘটনার ছয় দিন বাদে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল।

তবে এর আগের দিন শনিবার বিকালে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে না। প্রথম তিন দিন ছুটি ঘোষণা হয়েছিল, পরে তা আরও দুই দিন রোববার ও সোমবার পর্যন্ত বাড়ানো হয়।”

ছুটি শেষে মঙ্গলবার স্কুল খুলবে কিনা, এ প্রশ্নে তিনি বলেন, “সে সিদ্ধান্ত সোমবার জানা যাবে। কর্তৃপক্ষ সোমবার বসে স্কুল খোলা বা না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”