ঢাকা সফর শেষে ফিরে গেলেন আইপিইউ মহাসচিব
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন।
চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্ডা ফিলিপকে বিদায় জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ অগাস্ট ঢাকায় পৌঁছান আইপিইউ মহাসচিব।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন।
এছাড়া তিনি নারী ও বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।
সফরে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক বিস্তারে গুরুত্বারোপ করেন অ্যান্ডা ফিলিপ।
পাশাপাশি তিনি জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।