১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইস্টার্ন ইন্সুরেন্সের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান পর্যায়ে আছে এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করায় একটি মামলা তদন্তে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 02:04 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক ডিএমডি মাহমুদ হাসান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের পৃথক আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বুধবার এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান পর্যায়ে আছে এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করায় একটি মামলা তদন্তে রয়েছে। 

“অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।”