১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 12:46 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না আট ঘণ্টা। 

বিতরণকারী সংস্থা তিতাস বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মীরহাজীরবাগ আদর্শ স্কুল রোড, যাত্রাবাড়ী, ঘুণ্টিঘর, গেণ্ডারিয়া রোড ও জুরাইন খন্দকার রোড সংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। 

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।