১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেশিন টুলসের সাবেক এমডি সুলতানুজ্জামানের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসব হিসাবে সাড়ে ৮ লাখ টাকা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেডের সাবেক এমডি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। 

দুদকের আবেদনের শুনানি নিয়ে বুধবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

এসব হিসাবে ৮ লাখ ৫৬ হাজার ৫৯০ টাকা রয়েছে জানিয়ে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের তরফে উপপরিচালক সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, তিনি নিজ ও পরিবারের সদস্যদের নামে অর্জিত অর্থ হস্তান্তর, স্থানান্তর করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।