১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আস্থা ও বিশ্বাসের জায়গায় বিডিনিউজ টোয়েন্টিফোর: রাশেদা কে চৌধুরী

বতর্মানে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মধ্যে আস্থার জায়গাটা সবার নেই৷ সে জায়গাটা ধরে রাখায় প্রতিদিনই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খুলে দেখি, বলেন তিনি।

আস্থা ও বিশ্বাসের জায়গায় বিডিনিউজ টোয়েন্টিফোর: রাশেদা কে চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তির অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 03:54 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

দেশের মূলধারার সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করে নিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

১৯ বছরের উর্বার তারুণ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পৌঁছে যাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের যারা মূল ধারার সাংবাদিকতায় আছেন তাদের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

"বতর্মানে তথ্যপ্রযুক্তির যেসব অপব্যবহার শুরু হয়েছে সেখানে আস্থার জায়গাটা সবার নেই৷ সে জায়গাটা ধরে রাখায় প্রতিদিনই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খুলে দেখি।”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সার্বিক সাফল্যও কামনা করেন।