১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরানো হল খুলনার পুলিশ কমিশনারকে

একই দিনে আরও বদলি করা হয়েছে সাত অতিরিক্ত ডিআইজি, ১৩ পুলিশ সুপারসহ (এসপি) মোট ২২ জন কর্মকর্তাকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 11:01 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

নগরীতে খুন বাড়তে থাকার ঘটনার মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহা. জুলফিকার আলী হায়দারকে।

তার স্থলাভিষিক্ত হয়েছেন সম্প্রতি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

সোমবার একই দিনে আরও বদলি করা হয়েছে সাত অতিরিক্ত ডিআইজি, ১৩ পুলিশ সুপারসহ (এসপি) মোট ২২ কর্মকর্তাকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব রদবদলের আদেশ দিয়েছে।

জুলফিকার আলী হায়দার গত বছরের ৭ সেপ্টেম্বর কেএমপিতে যোগ দেন।

প্রজ্ঞাপনে অনুযায়ী, জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে খুলনা নগরীর বিভিন্ন থানা এলাকায় প্রায় ৫০টি খুনের ঘটনা ঘটেছে। খুলনা জেলায় খুনের সংখ্যা ৪৫টির বেশি। আর বিভিন্ন নদ-নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে আরও অর্ধশত।

সপ্তাহ খানেক আগে দিনে-দুপুরে আদালতের সামনে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনা আবার বেপরোয়া খুনোখুনির আলোচনাকে সামনে আনে। গত ৩০ নভেম্বর দুপুরের ওই দুই খুনের পর রাতেও একজনকে গুলি করে আহত করা হয়।

খুলনায় এত খুননদীতে এত লাশনেপথ্যে কী?