১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাত-পা মুখ বেঁধে রেখেছিল চোর, হোমিও চিকিৎসকের মৃত্যু

তার মৃতদেহ স্কয়ার হাসপাতালে রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 11:03 AM

Updated : 26 Aug 2026, 05:33 PM

ঘরে চোর ঢুকে হাত-পা ও মুখ বেঁধে রাখার পর এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে রাজধানীর রাজাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

৬৬ বছর বয়সি আনোয়ার উল্লাহ রাজাবাজারের ৫৮/১ নম্বর বাসায় থাকতেন। এ বাসার দোতলার ফ্ল্যাটে চোর ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে রাখে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “চোর এসে কাপড় দিয়ে মুখ বেঁধে রাখলে তার মৃত্যু হয়। তার মৃতদেহ স্কয়ার হাসপাতালে রয়েছে।”