১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধলেশ্বরী টোলপ্লাজায় দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের রুল

দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনের মালিক ও সরকারের সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 12:14 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় তিনটি গাড়িতে বাসের ধাক্কায় নিহত ছয়জনের প্রত্যেকের পরিবারকে দেড় কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে।

দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনের মালিক ও সরকারের সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান, শামসুর রহমান বাদল, রিপন চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

গত বছরের ২৭ ডিসেম্বর ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপা দেয় বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত হয়। আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পুরনো খবর:

এক্সপ্রেসওয়েতে ঝরল ৫ জনের প্রাণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাআরেক নারীর মৃত্যু