১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমান বাহিনীকে ‘সর্বোচ্চ প্রস্ততি’ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 03:11 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সাক্ষাতে গেলে এ আহ্বান জানিয়েছেন তিনি। 

সংসদ ভবনে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তা অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সক্ষাতের কথা জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সাক্ষাৎকালে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

"এ সময় বিমান বাহিনী প্রধান, বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন। প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।"