১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি হল আরও এক স্কুল

এ নিয়ে চলতি মার্চ মাসে তিনটি স্কুল সরকারি করা হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

চট্টগ্রাম ও খুলনার পর এবার রাজশাহীর একটি স্কুল সরকারি করা হয়েছে। 

পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় সরকারি করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।

এ নিয়ে চলতি মার্চ মাসে তিনটি স্কুল সরকারি করা হল। 

এর আগে চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন রোববার প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। চলতি মাসে নতুন তিনটি স্কুল যোগ হওয়ায় সেই সংখ্যা ৬৮৩টি হল।