পর্যটনের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত
নবম থেকে ত্রয়োদশ গ্রেডের ছয় ধরনের পদে নিয়োগের জন্য শুক্রবার সকাল ও বিকালে ওই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নবম থেকে ত্রয়োদশ গ্রেডের ছয় ধরনের পদে নিয়োগের জন্য শুক্রবার সকাল ও বিকালে ওই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রায় ১৮ হাজার প্রার্থী এসব পদে পরীক্ষা দেওয়ার আবেদন করেছেন।
বৃহস্পতিবার পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ও হিসাব রক্ষক এবং বিকাল ৩টায় সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হল।
পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে এসএমএসে এবং পর্যটন করপোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
