২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গুলিস্তানের সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 10:40 AM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার সকাল ১১টার ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, মার্কেটের পঞ্চমতলায় আগুনের খবর পেয়ে ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট সেখানে যায়। পর্যায়ক্রমে যোগ দেওয়া ১১টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি তিনি।