১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এটিইও নিয়োগের বাছাই পরীক্ষা পিছিয়ে ১২ সেপ্টেম্বর

এই পরীক্ষার মাধ্যমে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগে কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 10:07 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা-এটিইও পদে নিয়োগের বাছাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। 

আগামী ১২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা হবে বলে বাংলাদেশ সরকারি কর্মকমিশন-পিএসসি জানিয়েছে। 

আগামী ৬ সেপ্টেম্বর এ পরীক্ষার তারিখ থাকলেও একই দিনে ঈদে মিলাদুন্নবী পড়ায় তারিখ পরিবর্তন করে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। 

সেখানে বলা হয়, পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরে দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই পরীক্ষার মাধ্যমে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগে কথা রয়েছে।