১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘বিডি ক্লিন’ প্রতিনিধিদের সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক সংগঠনটির প্রতিনিধিরা তাদের কার্যক্রম প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 07:46 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিনের’ প্রতিনিধিদল।

মঙ্গলবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস অফিস থেকে জানানো হয়েছে। 

প্রেস অফিস বলেছে, বিডি ক্লিনের প্রতিনিধিরা তাদের কার্যক্রম প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। 

সেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও ছিলেন। বিডি ক্লিনের প্রতিনিধিদের মধ্যে ছিলেন চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি ও মাসুদুর রহমান।

প্রেস অফিসের ভাষ্য, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিডি ক্লিনের কার্যক্রমের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম আরো গুরুত্ব দেওয়ার কথা বলেন। 

২০১৬ সালেরে  জুনে যাত্রা শুরু করে ‘বিডি ক্লিন’। বর্তমানে ৫৮ হাজারের বেশি সদস্য রয়েছে তাদের। ৫৮টির জেলায় তার কাজ করেন।