১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অগাস্ট-সেপ্টেম্বর থেকে অনুপস্থিত: চার পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে তাদের ‘পলায়নের অপরাধে অভিযুক্ত করা হয়েছে’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 09:50 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

তারা হলেন– ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (র‌্যাবে বদলির আদেশ পাওয়া) রওশানুল হক সৈকত, ঢাকা মহানগর পুলিশের দুই সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রাব্বানী ও মফিজুর রহমাম পলাশ এবং শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রওশানুল হক সৈকত গত বছরের ২৫ অগাস্ট থেকে, গোলাম রাব্বানী ১১ অগাস্ট থেকে, মফিজুর রহমান পলাশ ৬ অগাস্ট থেকে এবং তৌহিদুল ইসলাম ১০ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই। 

২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা আপিল) বিধিমালার ৩(গ) ধারা অনুসারে তাদের ‘পলায়নের অপরাধে অভিযুক্ত করা হয়েছে’ জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, অনুপস্থিতির দিন থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হল।

গত বছর শেখ হাসিনার সরকার পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে এর আগেও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।