Published : 24 Feb 2026, 03:23 PM
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করেন ওয়েন।

মির্জা ফখরুলকে এ সময় অভিনন্দন জানান ওয়েন। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা কথা বলেছেন।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে নির্বাচনে জয় পাওয়ায় তাকে অভিনন্দন জানান ওয়েন।