১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্যের ৯৪২ কর্মকর্তার পদোন্নতি

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 11:13 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত ৯৪২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য ক্যাডারের কর্মরত কর্মকর্তাদের ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হল।

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে ৫৪ জন চক্ষু বিভাগে, ৯৯ জন অর্থোপেডিক সার্জারির, ৭৪ জন নাক-কান ও গলার, ৭৬ জন অ্যানেসথেসিওলজির, একজন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির, পাঁচজন কনস্ট্রাকটিভ সার্জারির, ১০১ কার্ডিওলজির, দুইজন ক্যাজুয়ালটি ওরাল সার্জারির, নয়জন স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যার, একজন গ্যাস্ট্রোএন্টারোলজির, তিনজন চিলড্রেন অ্যান্ড প্রিভেনটিভ ডেন্টিস্ট্রির, ১১ জন ডেন্টিস্ট্রির, একজন থোরাসিক সার্জারির, ১৪ জন নিউরোলজির, একজন নিউরোসার্জারির, একজন নেফ্রোলজির, একজন পেডিয়াট্রিক কার্ডিওলজির, চারজন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন, একজন পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, ৭০ জন পেডিয়াট্রিক, সাতজন প্যাথলজির, আটজন প্লাস্টিক সার্জারির, ২০ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, একজন বায়োকেমিস্ট্রির, দুইজন ব্লাড ট্রান্সফিউশনের, ১৮০ জন মেডিসিন বিভাগের, ২৬ জন রেডিওলজি ও ইমেজিং বিভাগের, একজন রেডিয়েশন অনকোলজির, পাঁচজন রেসপিরেটরি মেডিসিনের, একজন সাইকিয়াট্রির, ১০২ জন সার্জারির, ৫৭ জন চর্ম ও যৌন রোগের এবং দুজন হেমাটোলজি রোগের চিকিৎসক।