২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রাসেল হত্যা: কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হয়।

রাসেল হত্যা: কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে থাই গ্লাস মিস্ত্রি মো. রাসেল হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার জাহাঙ্গীরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক মো. শাহীনুজ্জামান।

সেই আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় গত ১৬ জুলাই জাহাঙ্গীরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার বিবরণে জানা যায়, গতবছর ৫ অগাস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন থাই গ্লাস মিস্ত্রি মো. রাসেল। পরে মাতুয়াইল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই ঘটনায় তার বড় ভাই হাসনাত বাকাউল গত বছরের ২৮ অগাস্ট যাত্রাবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।

গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।