১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সদ্য ডিআইজি হওয়া ৩০ জনকে পদায়ন, আরো ৯ জনকে বদলি

“নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই রদবদল সম্পন্ন হয়েছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 02:39 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

পুলিশে পদোন্নতি পেয়ে সম্প্রতি ডিআইজি হওয়া ৩০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এছাড়া চার অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বদলি হওয়া এক পুলিশ কর্মকর্তা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই রদবদল সম্পন্ন হয়েছে। এটাকে বলা যায় তফসিল ঘোষণার আগে সর্বশেষ রদবদল। তফসিল ঘোষণার পর সাধারণত রদবদল করা হয় না।

পদোন্নতি পাওয়া ডিআইজিদের মধ্যে ১৫ জনকে অন্য ইউনিটে পদায়ন করা হয়েছে। বাকি ১৫ জনকে তাদের আগের কর্মস্থলেই রাখা হয়েছে।