২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টাও এ সময় সেনাবাহিনীর প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে জানিয়েছে আইএসপিআর।

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 08:34 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার এই সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টাও এ সময় সেনাবাহিনীর প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে জানিয়েছে আইএসপিআর।

গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের মধ্যে এই ধরনের সৌজন্য নিয়মিত হয়ে আসছে। সবশেষ গত ১ অক্টোবর দুই জনের মধ্যে সাক্ষাৎ হয় দুজনের।