Published : 05 May 2026, 07:12 PM
পুলিশে রদবদলের মধ্যে একদিনে আবারো বড় ধরনের পরিবর্তন করা হয়েছে; একযোগে ডিআইজি পদমর্যাদার ৯ জন এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
এর একটি আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের আলোচিত উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।
আরেক আদেশে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার, বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার এবং সিলেট রেঞ্জের ডিআইজিকে বদলি করা হয়েছে।
একই সঙ্গে চট্টগ্রাম, ফেনী, পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি ও মৌলভীবাজারের এসপিকে পরিবর্তন করে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পাঠিয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
এসবির ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপি কমিশনার করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার (বিএমপি) মো. শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে পাঠিয়ে বিএমপি কমিশনার করা হয়েছে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদকে।
ডিআইজি পদমর্যাদার বদলি হওয়া বাকিদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে সিআইডিতে, সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপিতে, ডিএমপির অতিরিক্ত কমিশনার সানা শামীনুর রহমানকে সিআইডিতে, সিআইডির মোহাম্মদ শামসুল হককে ডিএমপিতে বদলি করা হয়েছে।
অপরদিকে চট্টগ্রামের এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে পাঠিয়ে ডিএমপির ডিসি মো. মাসুদ আলমকে চট্টগ্রামের এসপি, ফেনীর এসপি মো. শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে পাঠয়ে ফেনীর এসপি করা হয়েছে সিএমপির ডিসি মোহাম্মদ মাহবুব আলম খানকে।
এছাড়া উপসচিব পদ থেকে প্রত্যাগত শাহেদুল আকবর খানকে এসবিতে এসপি হিসেবে, ১৩ এপিবিএনের এসপি এলিজা শারমীনকে পুলিশ অধিদপ্তরে, ডিএমপির ডিসি মোহাম্মদ মাকছুদের রহমান ও এপিবিএনের কাজী আখতার উল আলমকে এসবিতে, ডিএমপির ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম ও ডিএমপির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিসি হিসেবে ও এপিবিএনের এসপি সাজেদুর রহমানকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে পঞ্চগড়ের এসপি মো. রবিউল ইসলামকে নৌ পুলিশে পাঠিয়ে এপিবিএনের মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের এসপি করা হয়েছে।
বান্দরবানের এসপি মো. আবদুর রহমানকে রংপুর মহানগর পুলিশের ডিসি, এসবির মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের এসপি, জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ডিএমপিতে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের এসপি শাহনাজ বেগমকে জয়পুরহাটের এসপি করা হয়েছে।
পাবনার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবিতে, এসবির মো. ছুফি উল্লাহকে পাবনার এসপি, নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের মো. ফরহাদ হোসেন খাঁনকে নীলফায়ারীর এসপি, নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের এসপি, সাতক্ষীরার এসপি মো. আরেফিন জুয়েলকে এপিবিএনে, সারদার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার এসপি করা হয়েছে।
এছাড়া চাঁদপুরের এসপি মো. রবিউল হাসানকে ডিএমপিতে, ঝালকাঠির এসপি মো, মিজানুর রহমানকে চাঁদপুরের এসপি, সিআইডির প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির এসপি, মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে, আরএমপির ডিসি মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি করা হয়েছে।