১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক সিএমপি কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 05:39 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যার একটি মামলার পরোয়ানামূলে জলিল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।”

আব্দুল জলিল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন। এরপর তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার করা হয়।