১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

শ্রম আদালতের রায় অবমাননার অভিযোগে এক মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 11:27 AM

Updated : 11 Sep 2026, 03:29 PM

শ্রম আদালতের এক মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বুধবার ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজেদুল ইসলাম

সাজেদুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রম আদালতের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়েছে।”

শ্রম আদালতের রায় অবমাননার অভিযোগে এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার প্রথম শ্রম আদালত।