বস্তুনিষ্ঠ সংবাদে ভরসার জায়গা বিডিনিউজ টোয়েন্টিফোর: নকীব খান
চারদিকে অনেক নেতিবাচক খবরের ভিড়ে ইতিবাচক খবর ছড়িয়ে দিতে পাঠকেরও দায় আছে বলে মনে করেন এ সংগীতশিল্পী।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভরসার জায়গা বলে মনে করেন সংগীতশিল্পী নকীব খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
নকীব খান বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদের ক্ষেত্রে বিডিনিউজ একটা ভরসার জায়গা তৈরি করেছে। আমাদের চারদিকে অনেক নেতিবাচক খবরের ভিড়ে ইতিবাচক খবরকে ছড়িয়ে দিতে পাঠকেরও দায় আছে। পাঠককে ইতিবাচক খবরের দিকে আগ্রহ বাড়াতে হবে।”
বিডিনিউজের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান বরেণ্য এই সংগীতশিল্পী।
