১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল, এডহক কমিটি গঠন

উপজেলা নির্বাহী অফিসার এডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 05:42 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে ৯ সদস্যের এডহক কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার এডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার; উপজেলা প্রকৌশলী ও নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক (উপজেলা নির্বাহী অফিসার মনোনীত একজন পুরুষ ও একজন নারী শিক্ষক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তি আদেশ না দেয়া পর্যন্ত এডহক কমিটি বলবৎ থাকবে।”