২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নিম্নমানের শিশু খাদ্য ও প্রসাধনী বিক্রি, দুই দোকানকে ৬ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের পরীক্ষণ ও ছাড়পত্র ছাড়া নিম্নমানের পণ্য বিক্রি করছিল দোকান দুটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 07:05 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

নিম্নমানের শিশু খাদ্য ও প্রসাধনী বিক্রির দায়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের দুটি দোকানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নির্বাহী হাকিম সাবেকুন নাহার এ অভিযান চালান বলে প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অভিযানে ‘আলমাস সুপার শপ’ নামের একটি দোকানে বিএসটিআইয়ের পরীক্ষণ ও ছাড়পত্র ছাড়া নিম্নমানের চকলেট, ফ্লেভার ড্রিংস, গুঁড়া দুধসহ বিভিন্ন পণ্য এবং প্রসাধনী বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নিম্নমানের প্রসাধনী বিক্রির দায়ে অনলাইনভিত্তিক ‘সোফিয়াস বিউটি হাউস’ নামে আরেক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।