কাকরাইলে গির্জার ফটকে ‘হামলা চালায় দুই বাইক আরোহী’
বাইক আরোহীদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফটকে দুই আরোহীর একটি বাইক থেকে হাতবোমা হামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে ওই আরোহীদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম।
শনিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “একটি মোটরসাইকেলে দুইজন এসে ককটেল দুইটি ছুড়ে মারে, এমন প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
“তাদের শনাক্তের চেষ্টা চলছে, কী উদ্দেশ্যে এই হামলা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে হামলার এই ঘটনা ঘটে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে। রাতে গির্জার ফটকের স্টিলের পাতে বোমাটি বিস্ফোরিত হয়। গির্জার ভেতর থেকে অবিস্ফোরিত আরেকটি হাতবোমা পুলিশ উদ্ধার করেছে।
রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেছেন, হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
