প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠান হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষক দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
প্রধান উপদেষ্টার দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে সাবেক কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার। ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সময় পেয়েছেন।
