১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাকরি স্থায়ীর দাবিতে আইডিইএ প্রকল্পকর্মীদের অবস্থান কর্মসূচি

এ কর্মসূচিতে অংশ নেতে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন অফিস থেকে ঢাকায় আসেন কর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

আউটসোর্সিং থেকে রাজস্ব খাতে চাকরি স্থায়ী করার দাবিতে নির্বাচন ভবনের সামনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস (আইডিইএ) প্রকল্পের কর্মীরা।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত দাবি আদায়ে অব্স্থান করেন।

নির্বাচন কমিশনের আওতাধীন এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেতে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন অফিস থেকে ঢাকায় আসেন।

এসময় তারা ‘এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে’, ‘আর নয় চুক্তি, এবার মুক্তি’,  ‘আউটসোর্সিং গো ব্যাক, ঠিকাদার তুই কমিশন ছাড়’ এরকম নানা রকম স্লোগান দিয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সুমন আহমেদ নামে একজন ডেটা এন্ট্রি অপারেটর বলেন, “আমাদের একটাই দাবি আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে হবে।”

আরিফ নামের আরেকজন অপারেটর বলেন, কমিশন যে আশ্বাস দিয়েছিল তা বাস্তবায়ন করেনি। ৩০ নভেম্বর নতুন করে চুক্তি নবায়ন করেই আউট সোর্সিংয়েই রেখেছে তাদের।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর চাকরি রাজস্ব খাতে নিতে আন্দোলন করলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। 

যারা কর্মরত রয়েছেন তাদের স্থায়ী না করে নতুন করে চাকরির মেয়াদ এক বছর বাড়ানোয় এ প্রকল্পের কর্মীরা আবার আন্দোলনে নেমেছেন।

আরও পড়ুন

এনআইডি প্রকল্পের ২২৩১ জনের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবি