১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেল্টার চেয়ারম্যান ফারুক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 02:32 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

দুর্নীতির অভিযোগ থাকায় ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ এবং তার স্ত্রী ফেরদৌস আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক সাইফুর রহমান তাদের দেশত্যাগে নিষেদাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “এ কে এম ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে দুই ২৫০ কোটি টাকা ঋণ গ্রহণ, ওভার ইনভয়েস ও ভুয়া এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। 

“অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।”

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আবেদনে দুদকের তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।