১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দর রেল স্টেশনে ট্রেন থেকে পিস্তল, গান পাউডার উদ্ধার

রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেসের একটি বগি তল্লাশি করে এসব উদ্ধারের তথ্য দিয়েছে আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে অভিযান চালিয়ে আটটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার রেলওয়ে পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দারা বিশেষ এ অভিযান চালিয়েছে বলে তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

এদিন বেলা সোয়া ১১টায় রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি তল্লাশি করে এসব অস্ত্রের সঙ্গে ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, প্রায় আড়াই কেজি গান পাউডার এবং সোয়া দুই কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধারের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তবে কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন রাত ১০টায় বলেন, “তাদের (সেনাবাহিনী) পক্ষ থেকে অস্ত্র, গুলি এসব থানায় দেওয়া হলেও কোনো ব্যক্তি আমরা পাইনি।”

এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।