২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

৪৪তম বিসিএস: তিন দিনের মৌখিক পরীক্ষা স্থগিত

স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

৪৪তম বিসিএস: তিন দিনের মৌখিক পরীক্ষা স্থগিত
পিএসসি ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 05:11 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

চুয়াল্লিশতম বিসিএসের সাধারণ ক্যাডারের ১, ৪ ও ৫ অগাস্টের মৌখিক পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন – পিএসসি। 

কমিশনের জনসংযেগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সোমবার পিএসসির এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। এ পরিস্থিতিতে গত ২৪ জুলাই পিএসসি তাদের বিভিন্ন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। 

৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ক্যাডার-নন ক্যাডার) ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। নন-ক্যাডারের সব লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষাও ওই সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে।

পুরনো খবর

৩১ জুলাই পর্যন্ত স্থগিত পিএসসির সব পরীক্ষা