১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কামাল মজুমদার রিমান্ড শেষে কারাগারে

পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাইফুদ্দীন হোসাইন সোমবার এ আদেশ দেন।

কামাল মজুমদার রিমান্ড শেষে কারাগারে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 02:10 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরে ইকরামুল হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

পুলিশের আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সাইফুদ্দীন হোসাইন সোমবার এ আদেশ দেন।

কামাল মজুমদারকে সকালে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত কামাল মজুমদারকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

শুক্রবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। শনিবার তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৪ অগাস্ট মিরপুর-১০ এর শাহআলী মাজারের সামনে গুলিতে আহত হন ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৪ অগাস্ট তিনি মারা যান।

এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুরনো খবর

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৩ দিনের রিমান্ডে