Published : 27 Aug 2026, 04:57 PM
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতির দমন কমিশনের আবেদনে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ জানিয়েছেন।
নিষেধাজ্ঞা পাওয়া আরেকজন তাজনীন ওহাব বৃষ্টি।
এদিন দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলেন, যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেছেন। মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে এ অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে; অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন, বলা হয় আবেদনে।