১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ড্রেনে পড়ে ছিল নবজাতকের লাশ

কে ফেলেছে জানতে আশেপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করার কথা বলেছেন ওসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 08:57 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ঢাকার শ্যামলী রিং রোড এলাকায় সড়কের পাশে ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে লাশটি উদ্ধারের কথা জানান আদাবর থানার ওসি মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, “কে বা কারা নবজাতকের লাশটি ফেলে গেছে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।”

এ বিষয়ে আশপাশের কেউ সুনির্দিষ্ট করে পুলিশকে কিছু বলতে পারেননি।

কে ফেলেছে জানতে আশেপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করার কথা বলেছেন ওসি।