১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দোহাজারীতে সড়ক দুর্ঘটনা: আরেকজনের মৃত্যু

এর আগে এক নারী ও তার পুত্রবধূ মারা যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 06:30 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। 

দোহাজারী হাইওয়ে থানার এসআই মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“উনার পরিবারের সদস্যদের সাথে টেলিফোনে কথা হয়েছে।  তারা চট্টগ্রাম আসছেন।”

সোমবার বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার সোনাই বটতলা এলাকায় কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস চট্টগ্রামমুখী দুটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এক নারী ও তার পুত্রবধূ নিহত হন, আহত হন শরিফুলসহ ৮ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই মহিউদ্দিন জানান, শরিফুল ইসলাম দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট হাসপাতালের দিকে যাচ্ছিলেন।  তিনি সিএনজিচালিত আটোরিকশার যাত্রী ছিলেন। 

অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল বউ-শাশুড়ির