১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

চারতলার বাসা থেকে নিচে নামার সময় ‘অসাবধানতাবশত’ তিনি ওই ফাঁকা জায়গায় পড়ে যান।

ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 10:48 AM

Updated : 26 Aug 2026, 03:13 PM

ঢাকার ডেমরা কোনাপাড়া এলাকার একটি আবাসিক ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

হালিমা কায়সার বকুল নামের ৫৫ বছর বয়সী ওই নারী রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারতলার বাসা থেকে নিচে নামার সময় ‘অসাবধানতাবশত’ ওই ফাঁকা জায়গায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান।

হালিমার ছেলে মো. বাপ্পি হাসপাতালে সাংবাদিকদের বলেন, কোনাপাড়ার মমিনবাগ এলাকার ওই ভবনের চতুর্থ তলায় তাদের বাসা। সন্ধ্যার দিকে চারতলা থেকে নামার সময় অসাবধানতাবশত তার মা ওই ফঁকা জায়গায় পড়ে যান।