০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চেকিয়া ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

দেশ দুটির প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 11:08 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য চেকিয়া ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পাঁচ দিনের এ সরকারি সফরে রোববার তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

তাদের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাপ্রধান চেকিয়া ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।