২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সুমন চট্টোপাধ্যায়

সুমন চট্টোপাধ্যায়

প্রবীণ সাংবাদিক, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক। ১৯৮১ সালে ‘আজকাল’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে গত চার দশকে তিনি আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, ডেইলি একদিন পত্রিকায় কাজ করেছেন। টাইমস গ্রুপের ‘এই সময়’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মুদ্রণ মাধ্যমের পাশাপাশি টেলিভিশন সাংবাদিকতাতেও তার সহজ বিচরণ; কাজ করেছেন স্টার আনন্দ (এবিপি আনন্দ), কলকাতা টিভি এবং তারা বাংলার মত টেলিভিশন স্টেশনে। ‘একুশ শতকের বাংলাদেশ’ ও ‘ক্যালাইডোস্কোপ’এর মত বইয়ের লেখক সুমন চট্টোপাধ্যায় বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাস্ফিয়ার’-এর মাধ্যমে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ মতামত দিচ্ছেন।