শওকত হোসেন
অনুবাদক শওকত হোসেনের আদি নিবাস চট্টগ্রাম জেলার পরাগলপুর গ্রামে। বাবার বিচার বিভাগীয় চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বই-প্রেমী মায়ের কাছ থেকে। বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। সেবা প্রকাশনী থেকে বেশ কিছু ওয়েস্টার্ন ও রোমাঞ্চোপন্যাস বেরিয়েছে। এছাড়া, হিস্ট্রি অভ গড, মুহাম্মদ: আ বায়েগ্রাফি অভ দ্য প্রফেট, ব্লাইন্ডনেস, সিয়িং, দ্য ব্লাইন্ড অ্যাসাসিন-এর মতো অনেক বইয়ের বাংলা রুপান্তর করেছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হোসেন।