০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

রেজা নুর

রেজা নুর

জন্ম  ৬ মাচর্, ১৯৭০। যশোর জেলার মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে, নানাবাড়িতে।  
পৈত্রিক নিবাস, ঝিকরগাছা’র বললা গ্রাম। মা : আনজুমান আরা ময়না, বাবা : আতিয়ার রহমান। পড়াশোনা : বললা প্রাইমারি স্কুল, রাজগঞ্জ হাই স্কুল, শার্শা পাইলট হাই স্কুল, যশোর এবং এডওয়ার্ড ইনস্টিটিউশন ও আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স ও মাস্টার্স। কম্পিউটারাইজড একাউন্টিং পড়েছেন নিউইয়র্ক সিটির ‘ড্রেইক বিজনেস স্কুল’-এ। ঝিকরগাছা মহিলা কলেজে ইংরেজির প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন কিছুকাল। ছাত্রজীবনে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ধানমন্ডির ‘চিলড্রেন্স হোম প্রি-ক্যাডেট এণ্ড হাই স্কুল’-এ। 

কবিতা লেখা, ইংরেজি থেকে অনুবাদ, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় রেজা নুর-এর বিচরণ। প্রকাশিত বই ১৮টি। 

রেজা নুর ১৯৯৬ সালের ১৬ নভেম্বর থেকে আমেরিকায় বসবাস করছেন। পাঁচ বছর নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ায় থাকাকালে সাপ্তাহিক বাংলাদেশ-এর স্টাফ রাইটার ও সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে বসবাস করেন ম্যাসাচুসেটস্ স্টেইটের হলব্রুকে।