নোমান হোসাইন তালুকদার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী এবং এনএইচ তালুকদার অ্যান্ড অ্যাসোসিয়েটসের হেড অব চেম্বার। মামলা পরিচালনা (আপিল বিভাগ, হাই কোর্ট ও ঢাকা জজ কোর্ট) এবং আইনি পরামর্শে তার এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। ব্যাংকিং, করপোরেট ও বাণিজ্যিক আইনে তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে আইনজীবী ও প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও রয়েছে। তিনি ঢাকা বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য।