নীহারিকা নাজ
নীহারিকা নাজ একজন পরিবেশবিষয়ক পরামর্শক, লেখক, কবি, চিত্রশিল্পী ও নাট্যকর্মী। তার পেশাগত কাজের মূল ক্ষেত্রগুলো হলো টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামাজিক কল্যাণ এবং নীতি নির্ধারণভিত্তিক গবেষণা।
নীহারিকা নাজের জন্ম বরিশালে, জুলাই ১৬। বিসনেস এডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা, টেকসই সামাজিক উন্নয়ন ও উন্নয়নমূলক ট্রেনিং-এর সাথে যুক্ত ছিলেন। কাজ করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে।
পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃষ্টিশীল কাজের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। গল্প, প্রবন্ধ, কবিতা ছাড়াও নানাবিধ লেখালেখির সাথে সম্পৃক্ত। যুক্ত আছেন ‘নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা’-এর সাথে এবং ‘ছায়ানট’ থেকে রবীন্দ্রসংগীতের প্রশিক্ষণ নিচ্ছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) এমবিএ অধ্যয়ন করছেন। পাশাপাশি তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামেও অধ্যয়নরত।