২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মুস্তাফা খালীদ পলাশ

মুস্তাফা খালীদ পলাশ

বাংলাদেশের প্রথমসারির আর্কিটেক্ট। এছাড়া তিনি একজন শিল্পী এবং চিত্রকর। পলাশ ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ পর্যন্ত তিনি বুয়েটের স্থাপত্য বিভাগে শিক্ষকতা করেছেন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও স্থাপত্য বিষয়ে পাঠদান করেছেন। দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পাওয়া এই স্থপতি বর্তমানে ভিস্তারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেডের প্রধান স্থপতি ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন। পাশাপাশি আর্ট অ্যান্ড আর্কিটেকচার নামের একটি পত্রিকার সম্পাদক তিনি।