মেহনাজ মুস্তারিনের জন্ম ১৯৭০ সালের সেপ্টেম্বর মাসে রাজশাহী শহরের মহিষবাথানে। সেখানেই বেড়ে ওঠা। পড়েছেন রিভারভিউ উচ্চবিদ্যালয়, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালক, অডিট পদে কাজ করছেন। বিবাহিতা এবং দুই সন্তানের জননী। মেহনাজের প্রিয় বিষয় কবিতা, স্মৃতিগদ্য, ছোটগল্প এবং মাঝে মধ্যে উপন্যাস। ২০২৪ প্রথম ছোট গল্পের বই "যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ " ২০২৫ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ "নিমপাতার জল "।