মারুফ রায়হান
কবি, সাংবাদিক ও সম্পাদক।
জন্ম ১৯৬২, মধ্য আশি থেকে সাংবাদিকতায় যুক্ত। দেশের প্রথম অনলাইন সাহিত্য ম্যাগাজিন বাংলামাটির প্রতিষ্ঠাতা। প্রায় পঁচিশ বছর যাবৎ প্রতি একুশে ফেব্রুয়ারি প্রকাশ করছেন একুশের সংকলন, যেটিতে থাকে চলতি বইমেলার ৫০ নির্বাচিত নতুন বইয়ের পরিচিতি সম্বলিত রঙিন ক্রোড়পত্র। এটি অনলাইনেও সুলভ।
বাংলাদেশ টেলিভিশনের বিশ্বসাহিত্য অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও উপস্থাপক। বর্তমানে কর্মরত দৈনিক জনকণ্ঠে।